রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘সময়মত নিবন্ধন নিব সঠিকভাবে ভ্যাট দিব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সেমিনার বুধবার দুপুরে খুলনা সিটি ইনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস: নীতি ও আইসিটি সদস্য মুহাম্মদ মুবিনুল কবীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভ্যাট সংযোজন কর বাংলাদেশের কর ব্যবস্থাসমূহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কর। বাংলাদেশের উন্নয়নের যাত্রা উন্নত ও সমৃদ্ধ করতে সঠিকভাবে ভ্যাট প্রদান করা আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব। তিনি ব্যবসায়ী ও জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আপনাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের অর্থনীতি আরও সুন্দর ও টেকসই করে গড়ে তোলা সম্ভব হবে। একজন ব্যবসায়ীর উচিত প্রতিটি ক্রেতাকে কোন পণ্য ক্রয়ের সময় তাকে কর প্রদানের জন্য সঠিকভাবে বোঝানো এবং সঠিকভাবে ভ্যাট প্রদানে উৎসাহী করে তোলা। এক্ষেত্রে ব্যবসায়ীরা ক্রেতার নিকট থেকে ভ্যাট সংগ্রহ করে সেটাকে সরকারের রাজস্বখাতে সঠিক নিয়ম মেনে সময়মতো কর প্রদান করা। তিনি আরও বলেন, ক্রেতার নিকট থেকে আদায় করা ভ্যাট নিজের ব্যবসায়ী টাকা না ভেবে সময়মতো রাজস্বখাতে প্রদান করাটাও ঈমানের অংশ।
খুলনা কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার শেখ মোঃ মনিরুজ্জামান, মোংলা কাস্টমস হাউসের কমিশনার ম. সফিউজ্জামান, খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার মোঃ সারোয়ার হোসেন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনার এস. এম. সোহেল রহমান। স্বাগত বক্তৃতা করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সেলিম শেখ। ভ্যাটদাতাদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ ফজলুর রহমান ও শঙ্কর কর্মকার। সেমিনারে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও ভ্যাটদাতারা অংশ নেন। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ চলবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews