1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

মোংলায় মৎস্য সম্পদ উন্নয়নে মৎস্যজীবী নেটওয়ার্ক ও মৎস্য অধিদপ্তরের আলোচনা সভা

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলা উপজেলায় মৎস্য সম্পদ উন্নয়নে মৎস্যজীবী নেটওয়ার্ক এবং ফেডারেশনের উদ্যেগে উপজেলা মৎস্য অধিদপ্তরের সাথে বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর সহযোগীতায় মোংলা উপজেলায় মৎস্য সম্পদ উন্নয়নে মৎস্যজীবী নেটওয়ার্ক এবং ফেডারেশনের উদ্যেগে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর সহযোগীতায় ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ১০ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় মোংলা উপজেলায় মৎস্য সম্পদ উন্নয়নে মৎস্যজীবী নেটওয়ার্ক এবং ফেডারেশনের উদ্যেগে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় ছিল। জেলে নিবন্ধন, মৎস্যজীবী সমবায় সমিতি গঠন ও ক্যাম্পেইন কাযক্রম।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য অফিসার,

মোঃ জাহিদুর রহমান এসময় উপস্থিত ছিলেন সমবায় অফিসার মোঃ জুবায়ের হোসেন, মৎস্যজীবী নেটওয়ার্ক এবং ফেডারেশনের প্রতিনিধিগণ। জেলে নিবন্ধনের নীতিমালা, পদ্ধতিসহ বিস্তারিত বিষয়ে সভায় আলোচনা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বলেন ডিসেম্বর’২৫ ও জানুয়ারী;২৬ এই দুই মাস ব্যাপী জেলে নিবন্ধনের কার্যক্রম চলবে। তিনি আরো বলেন সরাসরি সশরীরে অফিসে এসে ফরম পূরণ করতে হবে। এক্ষেত্রে প্রতিদিন অফিস খোলা সময়ে আসতে হবে। পূর্বের তালিকাভূক্ত মৎস্যজীবীদের তালিকা ইউনিয়ন ভিত্তিক যাচাই-বাছাইয়ের জন্য ‘উত্তরণ’ কে সহযোগীতা করতে বলেন। বর্তমানে জমাকৃত আবেদন এর ডাটা এন্ট্রি হচ্ছে। যারা এখন ও আবেদন করে নাই তাদের আবেদন গ্রহন করা হবে, তবে সঠিক আবেদন যেন আসে সে বিষয়ে পরামর্শ দেন।

উপজেলা সমবায় অফিসার সমবায় সমিতি গঠন প্রক্রিয়া সম্পর্কে বলেন, ইউনিয়ন ভিত্তিক সমবায় সমিতি করতে হবে। শেয়ার- সঞ্চয় জমা করতে হবে। কমপক্ষে ২০জন সদস্য নিয়ে সমিতি করতে হবে। এক্ষেত্রে চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন প্রয়োজন হবে। পটগানের মাধ্যমে ক্যাম্পেইন কার্যক্রম এর জন্য সভায় ৪টি স্থানের নাম প্রস্তাব করেন যেমন, বিদ্যার বাহন, চিলা বাজার, জয়মনিরঘোল এবং কাইনমারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোঃ মিজানুর রহমান, এ্যাডভোসেসী অফিসার, ফিশনেট প্রকল্প, উত্তরণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট