রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক- ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ) এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা যায়, উপজেলার উত্তর সুলুয়া গ্রামস্থ গোলবাড়ি মোড়ে মোঃ মিজানুর রহমানের বালুর গাদার দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে একজনকে আটক করে ডিবি পুলিশ। এসময়ে তার দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মোঃ শাহীনুর রহমান গাজী (৪৫), পিতা মৃত ইছহাক আলী গাজী, মাতা মরিয়ম বেগম। তার বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীনুর রহমান স্বীকার করেন যে তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতেন এবং সুযোগমতো তা বিক্রি করতেন।
এ ঘটনায় পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews