রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছার গফুর গাজীকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: ফুসফুসের গুরুতর অসুস্থতায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন পাইকগাছার মোঃ আব্দুল গফুর গাজী (৩০)। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগতে থাকা গফুর বর্তমানে টিকমতো হাঁটা-চলা পর্যন্ত করতে পারছেন না। চিকিৎসকদের মতে, তাঁর ডান পাশের ফুসফুসে অস্ত্রোপচারসহ জরুরি চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় আড়াই লাখ টাকা—যা তাঁর দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব।

জানা যায়, গফুর গাজী পাইকগাছার গড়ুইখালী ইউনিয়নের হোগলা চক গ্রামের ভাটা শ্রমিক মোঃ উজির আলী গাজীর পুত্র। এর আগে ঢাকায় তাঁর বাম পাশের ফুসফুসে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় দিন পার করছেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে নিয়মিত অক্সিজেন সাপোর্টে থাকতে হচ্ছে।

হতদরিদ্র এই পরিবারের একমাত্র নির্ভরযোগ্য উপার্জনের উৎস তাঁর বাবা—যিনি ভাটায় শ্রমিকের কাজ করে কষ্টে চিকিৎসার খরচ বহন করছেন। কিন্তু চিকিৎসার ব্যয় বাড়তে থাকায় তা আর সম্ভব হচ্ছে না। তাই অসহায় পরিবারের পক্ষ থেকে সমাজের দানশীল ব্যক্তি, মানবিক সংগঠন এবং সবার কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

অসহায় গফুরের পাশে দাঁড়ান — বাঁচাতে এগিয়ে আসুন।
সাহায্য পাঠানোর জন্য বিকাশ ও নগদ নম্বর: ০১৭২৫০২৪৯১৭

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews