রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয় বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয়’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ আজ (বৃহস্পতিবার) খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

সচিব বলেন, আইন হলো বিধিবদ্ধ নিয়ম অর্থাৎ লিখিত বা অলিখিত নিয়ম অথবা প্রথা। আমরা সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত। তাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কাজের ক্ষেত্রে আইন জানা অত্যাবশ্যক। সচেতন নাগরিক হিসেবে নিজের ও দপ্তরের প্রয়োজনে মামলা বিষয়ে জানতে হবে। সরকারি মামলা কিভাবে পরিচালনা করতে হবে এবং মামলার বাদি-বিবাদির ন্যায়বিচার ও নায্যতা নিশ্চিত করতে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিধিমালা ও আইন সম্পর্কে জানা দরকার।

প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, যুগ্মসচিব মাহফুজা আখতার, আইন কর্মকর্তা (জেলা জজ) মোঃ মাসুদ পারভেজ ও উপসচিব তসলিমা নূর হোসেন।

খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে প্রশিক্ষণে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ শামীম হোসেন।

প্রশিক্ষণে খুলনা বিভাগের ১০ জেলার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews