1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে বাগেরহাট জেলা বিএনপি আয়োজিত দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষী বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামিম।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, ড. লায়ন ফরিদুল ইসলাম, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শেখ শমশের আলী মোহন, জেলাবিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন,খান মনিরুল উসলাম, কাজী খায়রুলজ্জামান শিপন,ইঞ্জিনিয়ার মাসুদ রানা পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, রেডক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, মহিলাদলের সভানেত্রী শাহিদা আক্তার।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন। এর আগে তিনি যতবার নির্বাচন করেছিলেন। কোন নির্বাচনে তিনি হারেননি। আজ খালেদা জিয়া সংকটাপন্ন। আমরা তার সুস্থতা কামনা করি।
এ সময় তিনি আরো বলেন, এখানে যারা উপস্থিত আছেন আমি সকলের নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছি। এ সময় জেলা বিএনপির বিভিন্ন স্থরের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করে। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট