1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

পাইকগাছায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ আটক- ২

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা থানা পুলিশের পৃথক অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার (১৫ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, এ দিন এসআই মল্লিক আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রামের মোঃ তোফাজ্জল মোল্লার পুত্র নজরুল মোড়ল (৪৬)-কে আটক করেন। তিনি জিআর মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

অপরদিকে, এএসআই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সরল গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মোঃ জাহিদুল ইসলামকে আটক করেন। তিনি সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি।

এ বিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক উভয় আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট