রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে অর্ধকোটি টাকার অবৈধ পণ্য জব্দ

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল বন্দরে ফেলে পালিয়ে যাওয়া ভারতীয় একটি ট্রাক আড়াই মাস পরে তল্লাশী করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসময় ট্রাকটিতে বিপুল পরিমানে ভারতীয় আমদানি নিষিদ্ধ মেডিসিন ও শাড়ি, কমমেটিকস পাওয়া যায়। প্রাথমিক ধারনায় জব্দকৃত পণ্যের বাজার মুল্য ৫০ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে ট্রাকটির সিলগালা ভেঙে তল্লাশী করে কাস্টস কর্তৃপক্ষ। এসময় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থ্যার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্দর সূত্রে জানায়, গত ২৩ সেপ্টম্বর বন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা ট্রাকটি থামতে বললে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে ভারতীয় ট্রাকটি চালক ( নম্বর HR-3811248) ফেলে ভারতে পালিয়ে যায়।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাকিবুর রহমান জানান, প্রাথমিক পরীক্ষণে গাড়ির ভেতর বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ, শাড়ি, থ্রি-পিস এবং বাজি (পটকা) পাওয়া গেছে। অবৈধ পণ্য চালানটি রাইসা ট্রেডিং এন্টারন্যাশনাল নামে এক আমদানিকারক আমদানি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews