1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

মোংলা উপজেলা বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলা উপজেলা বহু-অংশজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার মোংলা উপজেলায় ‘বহু-অংশজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্লাটফর্ম এর একটি সভা অনুষ্ঠিত হয়। ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ১৮ডিসেম্বর বৃহসপতিবার সকাল ১০ টায় সরকারী বিভিন্ন দপ্তরের সম্মানিত অফিসারবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেনী পেশার মৎস্যজীবী নেটওয়ার্ক এর প্রতিনিধিদের সমন্বয়ে মোংলা উপজেলায় বহু-অংশজনীয় ( মাল্টি-স্টেকহোল্ডার ) মৎস্যজীবী প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার সুমী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অফিসার জুবায়ের হোসেন, কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার,মহিলা ও শিশু বিষয়ক অফিসার ইশরৎ জাহান।

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন জনাব মোঃ মিজানুর রহমান, উত্তরণ। তিনি এপর্যন্ত কাজের অগ্রগতি সভায় তুলে ধরেন এবং মৎস্যজীবীদের জেলে কার্ড প্রাপ্তিতে, জেলে সমবায় সমিতি গঠন ও নিবন্ধন পেতে, জলমহালের ইজারা পেতে, জলাবদ্ধতা নিরসনে, সামাজিক সুরক্ষা জাল কর্মসূচীতে প্রান্তিক জেলে পরিবারদের অর্ন্তভূক্ত হতে, ড্রপ-আউট শিক্ষার্থীদের পুনরায় স্কুলে ফিরে আনার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি এই কার্যক্রমগুলি বাস্তবায়নে বিশেষ করে সরকারী কর্মকর্তাদের মতামত, সহায়তা এবং সুনির্দিষ্ট পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করেন। সভায় দিগরাজ মৎস্য আড়ত কমিটির সভাপতি জনাব দিপক বৈদ্য উপজেলা নির্বাহী অফিসারে দৃষ্টি আকর্ষণ করে বলেন, দিগরাজ মৎস্য আড়ত এর ময়লা পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নাই এবং ময়লা ফেলার জন্য কোন স্পট বা ডাম্পিং নাই। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারে সহযোগীতা চনা। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি দেখবেন মর্মে সভায় জানান। মৎস্যজীবীদের জন্য সচেতনতা মূলক কার্যক্রম ক্যাম্পেইন করার ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন যেহেতু তফসিল হয়েছে,নিরাপত্তার বিষয় আছে সেহেতু নির্বাচনের পর উক্ত কর্মসূচী বাস্তবায়নের জন্য পরামর্শ দেন।

সভায় বিশিষ্ট পরিবেশ কর্মী ও উপজেলা পানি কমিটির সভাপতি জনাব নুর আলম স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন বন নদী রক্ষার জন্য সরকারের পাশাপাশি বেসরকারীর সংস্থারও কর্মসূচী আছে। উত্তরণ ফিশনেট প্রকল্পের মাধ্যমে সামুদ্রিক জীববৈচিত্র রক্ষার জন্য কাজ করছে। সভায় আরো উপস্থিত ছিলেন জনাব বিলকিস খাতুন, প্রকল্প ব্যবস্থাপক, ডব্লিউজেসিসি, এবং উত্তরণ এর এরিয়া ম্যানেজার জন মোখলেছুর রহমান কামাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট