শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহেশখালীতে নৌবাহিনী কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

মনির হোসেন:: অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৬ টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল ৬ টায় বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে মহেশখালী থানাধীন হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর গোপন আস্তানায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত আস্তানা হতে ৪ টি দেশীয় পিস্তল, ২ টি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গোলা, ৮ টি তাজা কার্তুজ, ৩ টি ফাঁকা কার্তুজ এবং ৭ টি দেশীয় অস্ত্রসহ মিন্টু বাহিনীর অন্যতম প্রধান সদস্য আহসান উল্লাহ (৪৫) নামক ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ব্যক্তি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাথে যুক্ত এবং পতিত ফ্যাসিস্ট সরকারের চিহ্নিত সন্ত্রাসী। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে উক্ত সন্ত্রাসী জনমনে আতঙ্ক সৃষ্টি করে রেখেছিলো। জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত সন্ত্রাসীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews