শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় দোয়া মাহফিল সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি

পাইকগাছায় নলকূপ মিস্ত্রিদের প্রশিক্ষণ কর্মশালা ও পানি পরীক্ষাকরণ বিষয়ক আলোচনা

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় আর্সেনিকমুক্ত নিরাপদ পানির নলকূপ স্থাপন নিশ্চিত করতে নলকূপ মিস্ত্রিদের প্রশিক্ষণ কর্মশালা, মিস্ত্রি নিয়োগ ও পানি পরীক্ষাকরণ বিষয়ক পারস্পরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে রবিবার ও সোমবার (২১-২২ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম।
কর্মশালার মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওবি-ইউনিসেফ প্রকল্পের সিনিয়র হাইড্রোজিওলজিস্ট আনিসুর রহমান রানা বক্তব্য প্রদান ও কর্মশালা পরিচালনা করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জিওবি-ইউনিসেফ প্রকল্পের হাইড্রোজিওলজিস্ট মোঃ পাভেল খান এবং বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক জোবায়ের মাহমুদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইপিআরসি’র এরিয়া ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রাজীব কুমার মন্ডল। প্রশিক্ষণ কর্মশালায় নলকূপ মিস্ত্রিসহ এ সংশ্লিষ্ট কাজে জড়িত বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্মশালায় নলকূপ মিস্ত্রিদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে আর্সেনিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দক্ষ মিস্ত্রি দ্বারা নলকূপ স্থাপন, নিরাপদ পানি পরীক্ষাকরণ এবং প্রতিকূল পরিবেশে পানি ব্যবহারে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews