1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার ইরানের সংবাদ সম্মেলনে ফুটবলের চেয়ে বেশি আলোচনায় রাজনীতি যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র-ইরান, বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্য

পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, পাইকগাছা:: পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, ওসি মোঃ রিয়াদ মাহমুদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান ও সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।

সভায় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আজহার আলী,ইউপি চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা, মোঃ ইউনুছ আলী, মোঃ আবুল হাসেম, মোঃ আব্দুল্লাহ সরদার, মোঃ খোরশেদুজ্জামান, পীযুষ মন্ডল, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচএম সফিউল ইসলাম, উপজেলা সিএ আব্দুল বারী ও কৃষ্ণপদ মন্ডল, পৌরসভা প্রধান সহকারী জিয়াউর রহমান, প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহাব, দেবাশীষ সরদার, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

সভায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সামাজিক অপরাধ দমন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষা সহ পৌরসভা অভ্যন্তরে কাঠ পুড়িয়ে চিংড়ি মাছ শুকানো (খটি ঘর) বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট