রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোংলায় পিস অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও টিশার্ট বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি:: নতুন রক্তদাতাদের সন্ধানে মোংলায় ফ্রি ব্লাড গ্রুপিং ও ডেন্টাল চেক-আপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে মোংলা পোর্ট পৌরসভার নতুন বাসস্ট্যান্ড প্রাঙ্গণে খাদিজাতুল কোবরা (রাঃ) নূরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ক্যাম্পের আয়োজন করে উপজেলাব্যাপী পরিচিত সেবামূলক সংগঠন পিস অর্গানাইজেশন।

ক্যাম্পে রাজিয়া ডায়াগনস্টিকের পরিচালক ডাঃ মেহেদি হাসান হাবিব এবং ল্যাব টেকনোলজিস্ট আশিক বিল্লাহ উপস্থিতদের ব্লাড গ্রুপ নির্ণয় করেন। পাশাপাশি ওমর ডেন্টাল কেয়ার-এর পরিচালক ওমর ফারুক রোগীদের ডেন্টাল চেক-আপ সেবা প্রদান করেন। বিকাল-সন্ধ্যা জুড়ে অনুষ্ঠিত এই ক্যাম্পে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নেগেটিভ (নতুন) রক্তযোদ্ধাদের রক্তদানে উৎসাহ দিতে সংগঠনের পক্ষ থেকে কাস্টমাইজড টি-শার্ট উপহার দেওয়া হয়।

সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব আবু হানিফের নেতৃত্বে ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কর্মী ইমরান হুসাইন ঈসা, খান তাহিদুল, মারুফ বিল্লাহ, বনি আমিন, অনিক হোসেন, মুশফিকুর রহমান, শরিফুল ইসলামসহ সংগঠনের একঝাঁক নিরলস স্বেচ্ছাসেবী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews