1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘বাংলাদেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুন: নির্ধারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা বুধবার বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।
অনুষ্ঠানে ড. মনজুর হোসেন বলেন, সরকারি দপ্তরের সেবা ও কাজ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে টেকসই উন্নয়ন সহজ হবে। বিভিন্ন এলাকা ও খাত চিহ্নিত করে তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, এসডিজি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এ উদ্দেশ্যে দেশের পাঁচটি উপজেলাকে মডেল হিসেবে নির্বাচন করা হয়। জলাবদ্ধতা ও লবণাক্ততার জন্য খুলনা ডুমুরিয়া উপজেলার একটি গ্রামকে পাইলটিং হিসেবে নির্বাচন করা হবে।
খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। এতে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সহকারী প্রধান সুমন দাস। সভায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের যুগ্মপ্রধান ড. এস এম যোবায়দুল কবির, মোঃ ছিদ্দিকুর রহমান, উপপ্রধান মোঃ যুবায়ের, খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. তাছলিমা আক্তার, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
এ প্রকল্পের উদ্দেশ্য হলো টেকসই অর্থনৈতিক উন্নয়নের ভীত প্রতিষ্ঠায় অগ্রাধিকার খাতসমূহ চিহ্নিত করে উন্নয়ন কৌশল পু:নির্ধারণপূর্বক স্বল্পমেয়াদী উন্নয়ন কর্ম-কৌশল প্রণয়ন এবং এসডিজি বাস্তবায়ন ত্বরান্বিতকরণ।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট