রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোলে সীমান্তে অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার ৭ নম্বর ঘিবা গ্রামের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪১ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি (সদস্যরা)।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

বৃহষ্পতিবার (৪ ডিসেম্বর) ঘিবা বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ঘিবা গ্রামের পূর্ব পাড়ার একটি বরই বাগান সংলগ্ন মাঠের মধ্যে অবস্থান নেয়। রাত ১২টার দিকে কিছু চোরাকারবারীকে ভারত থেকে মাথায় করে বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাদেরকে ধাওয়া দেয় বিজিবি। এ সময় চোরাকারবারীরা তাদের মাথার বস্তা ফেলে পালিয়ে ভারতের মধ্যে চলে যায়। পরে বস্তাগুলি ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ঘিবা ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা গভীর রাতে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪১ কেজি গাঁজা উদ্ধার করেছে।আটককৃত গাঁজা মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews