1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানকে একঘরে করতে গিয়ে নিজেই বিচ্ছিন্ন হচ্ছে ভারত সাবেক ‘র’ প্রধান সীমান্তে কাঁটাতার ও ভিন্নমত দমন, বিতর্কের মুখে শুভেন্দু মানুষের কল্যাণে বাস্তবমুখী কাজ করাই সরকারের লক্ষ্য-প্রধানমন্ত্রী চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার খুলনা জেলা বিএনপিকে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত জেলা ছাত্রদল নেতৃবৃন্দ ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আবুল কালাম আখতার জামিল। ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু

বাগেরহাটে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক: ন্যায়সঙ্গত রূপান্তরের দাবিতে তরুণদের জোরালো আহ্বান

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

নকীব মিজানুর রহমান,বাগেরহাট থেকে : “ন্যায়সঙ্গত ও ন্যায্য রূপান্তরের জন্য তরুণদের তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫। এক্টিভিস্টা বাগেরহাট, একশনএইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে এবং গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় শুক্রবার সকালে শহরের দশানী ট্রাফিক মোড়ে এ স্ট্রাইক অনুষ্ঠিত হয়। এতে শতাধিক তরুণ জলবায়ু কর্মী, স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন।
অংশগ্রহণকারীরা রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে জলবায়ু ন্যায়বিচার, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, এবং টেকসই ভবিষ্যতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তরুণরা জানান, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ন্যায্য ও সমতাপূর্ণ রূপান্তর ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
এসময় এক্টিভিস্টা বাগেরহাটের সদস্য সুমিত ভট্টাচার্য বলেন, “উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার। এখনই সময় তরুণদের নেতৃত্বে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের। তরুণরাই জলবায়ু ন্যায়বিচারের নেতৃত্ব দিতে পারে।”
ইয়ুথ হাব বাগেরহাটের সভাপতি রবিউল ইসলাম বলেন, “জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের জন্য সবুজ কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু অভিযোজন প্রকল্পে বাজেট বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ন্যায্য রূপান্তরের নীতিমালা বাস্তবায়ন জরুরি।”
এফএফসিআরজে এর সভাপতি মাহফুজ মাঝি বলেন, “জলবায়ু সংকট কোনো দূরের সমস্যা নয়—এটি আজকের বাস্তবতা। তরুণদের নেতৃত্বে গড়ে উঠা এই আন্দোলন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশা জাগায়। আমরা চাই, কপ ৩০ যেন গ্লোবাল সাউথের জনগণের জন্য ন্যায্য ও ফলপ্রসূ সিদ্ধান্তের মঞ্চ হয়”
আয়োজকরা জানান, দেশের অন্যান্য জেলার মতোই বাগেরহাটের তরুণরা গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-এ অংশ নিয়ে বিশ্বব্যাপী তরুণ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। একশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি তরুণদের জলবায়ু ন্যায্যতার দাবিকে আরও জোরালো করেছে।
তারা আশা প্রকাশ করেন, তরুণদের নেতৃত্বে এই আন্দোলন বাংলাদেশসহ গোটা বিশ্বে ন্যায়সঙ্গত, সবুজ ও টেকসই রূপান্তরের নতুন দিগন্ত উন্মোচন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট