1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

দাকোপে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পাপুলের সমর্থনে বিশাল জনসভা

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

দাকোপ প্রতিনিধি:: বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দাকোপে মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান পাপুলের পক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩ টায় দাকোপ উপজেলা সদর চালনা এম এম কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল বলেন, ক্ষুধা দারিদ্রমুক্ত সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মানে দেশ নায়েক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের বিকল্প নেই। তিনি বলেন অবহেলিত দাকোপ বটিয়াঘাটার উন্নয়ন এবং সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমার লক্ষ্য। চাঁদাবাজ দখলদারদের সাথে আমার কোন সম্পর্ক নেই। শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে চিহ্নিত ওই সকল অপরাধীদের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা গ্রহন করবো ইনশাল্লাহ। খুলনা জেলা বিএনপির অন্যতম সদস্য শাকিল আহমেদ দিলুর সভাপতিত্বে এবং চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচীব আল আমিন সানার পরিচালনা অনুষ্ঠিত বিশাল এই জনসভায় প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, জিএম রফিকুল ইসলাম, মনিরুজ্জামান লেলিন, আসাবুর রহমান পাইলট, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম। বক্তৃতা করেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গাজী জাহাঙ্গীর আলম, আয়ুব আলী কাজী আব্দুস সাত্তার আকন, জসিম উদ্দিন, আসাবুর রহমান হাওলাদার, মানস গোলদার, যুবনেতা অমল গোলদার, আনোয়ার হোসেন আনো, ছাত্রনেতা মাসুম বিল্লাহ, রেহানা ইসলাম, কৈশল্যা রায়, মঞ্জিলা পারভীন, কানিজ ফাতেমা প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট