রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনায় ৮ দলের সমাবেশ সফলে চিতলমারী জামায়াতের নেতাকর্মিরা

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: খুলনায় ৮ দলের সমাবেশ সফল করতে বাগেরহাটের চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মিরা বিশাল বিশাল মিছিল সহকারে অংশ গ্রহন করেছেন। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে এ মিছিলটি রওনা দেয়। মিছিলের নেতৃত্ব দেন চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান ও জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, সাংগঠনিক সম্পাদক মাওলনা মিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামী মনোনীত বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু সাঈদ, কলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী শেখ একলাচুর রহমান, হিজলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা সোহেল শেখ ও শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলনা আব্দুল কাদের প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে খুলনার শিববাড়ী বাবরী চত্বরে বিভাগীয় সমাবেশ সফল করতে আমরা যোগ দিতে যাচ্ছি। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ডেভেলপমেন্ট পার্টিসহ আটটি আন্দোলনরত রাজনৈতিক দলের উদ্যোগে এই সমাবেশটি অনুষ্ঠিত হবে। ‘সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews