1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

বিএনপি নেতা, বিচারের দাবীতে ইমাম পরিষদের মানবন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে
oplus_2

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল হাই শেখের বিরুদ্ধে মসজিদের ইমামকে জুতপেটা করতে চেয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৫ টায় এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চিতলমারী উপজেলা শাখার নেতৃবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। বড়বাড়িয়া ইউনিয়নের দলুয়াগুনি বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। সভায় বক্তরা দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবী জানিয়ে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারী দিয়েছেন।
সভায় বক্তরা বলেন, ‘বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদে মোঃ মাশরাফি দীর্ঘদিন ধরে সুনামের সাথে ইমামতি করে আসছেন। গত ২৮ নভেম্বর (শুক্রবার) সকাল ১১ টার দিকে বড়বাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল হাই শেখ তাকে একজন অসুস্থ্য ব্যক্তির জন্য জুম্মা নামাজ বাদ দোয়া করতে বলেন। ইমাম মাশরাফি নামাজের পর তাকে বিষয়টি মনে করে দিতে বলেন। এর কিছুক্ষণ পর ওই ইমামের মায়ের অসুস্থতার খবর আসে। খবর শুনে সে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। তারপরও সে যথা সময় ও নিয়মে ওই মসজিদের মুসল্লিদের জুম্মার নামাজ পড়ান। নামাজ শেষে মোনাজাতের সময় আব্দুল হাই শেখের কথা মনে না থাকায় ওই অসুস্থ ব্যক্তির নামে দোয়া করতে ভুলে যান। নেতার কথা মত ব্যক্তির নামে দোয়া না করায় মুসল্লিদের সামনে তিনি ইমামের উপর চড়াও হন এবং অকথ্য ভাষা ব্যবহার করেন। এক পর্যায়ে ওই নেতা ইমামকে জুতাপেটা করে ইমামতি ছুটানোর হুমকি দিয়ে চরমভাবে লাঞ্ছিত করেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে এই ন্যাক্কারজনক ঘটনার সুবিচার চাই। তা না হলে আগামীতে জাতীয় ইমাম সমিতির ব্যানারে সারাদেশে কঠোর আন্দোলন করা হবে।’
এ সময় পথ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির চিতলমারী উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুল হক, বড়বাড়িয়া ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু নাঈম, মুসল্লি ইদ্রিস শেখ ও মোঃ জাহিদ হোসেন প্রমূখ।
লাঞ্ছিত’র শিকার ইমাম মোঃ মাশরাফি বলেন, ‘ঘটনার পর বিএনপি নেতা আব্দুল হাই শেখের ভয়ে আমি ওই মসজিদের ইমামতি ছেড়ে দিয়েছি। বর্তমানে আমি বড়গুনি মাদ্রসায় লেখাপড়া করছি। যে কোন সময় আমার উপর হামলা হতে পারে।’
তবে বিএনপি নেতা আব্দুল হাই শেখ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আমি ওই ইমামকে লঞ্ছিত করিনি।’
চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, ‘বিষয়টি কেউ আমাকে অবগত করেনি। তারা লিখিতভাবে জানালে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট