রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়া দেশের কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন- বাপ্পী

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেছেন, অসুস্থতার মধ্যেও বেগম খালেদা জিয়া দেশের কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি এখন শুধু বিএনপির নেত্রী নন, বরং পুরো দেশের মানুষের নেত্রী — যা এ পর্যন্ত আর কেউ অর্জন করতে পারেননি।

তিনি বলেন, “দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া কখনো কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি। দেশের মানুষকে সঙ্গে নিয়ে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের আস্থা অর্জন করেছেন তিনি। বর্তমান জাতীয় সংকটকালে দেশের মানুষের জন্য ও গণতন্ত্রের স্বার্থে তাঁর সুস্থতা অত্যন্ত প্রয়োজন।”

শনিবার (৬ ডিসেম্বর) বিকালে পাইকগাছা পৌরসভা মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মনিরুল হাসান বাপ্পী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হলেও দেশ এখনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে চলছে নানা ষড়যন্ত্র। এসব থেকে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে বেগম জিয়ার দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহ দেশের প্রয়োজনে প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থতা দান করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এসএম ইমদাদুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—
পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা বিএনপি নেতা জিএম আব্দুস সাত্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, সরদার ফারুক আহমেদ, এডভোকেট একরামুল হক বিশ্বাস প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন—সেলিম রেজা লাকি, এসএম মোহর আলী, এডভোকেট এস্কেন্দার, মোস্তফা মোড়ল, মেছের আলী সানা, মহিলা দলের সভাপতি লক্ষী রাণী গোলদার, যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews